Author: dipankardasgupta
-
ঘরকন্না
ওসাকাতে থাকে বুড়ো পিচবোর্ড বাক্সে রাতভর কাতরিয়ে দেয় শুধু ডাক সে — গিন্নি গো হেথা এসে পার না কি ভালবেসে থাকতে এ ফুটপাতে পিচবোর্ড বাক্সে। _______ স্বচক্ষে দেখা জাপানের গৃহহীন বৃদ্ধদের স্মৃতিকথা।
-
পণ্ডশ্রম
ছোট্ট একটা মন্তব্য ————-ব্রহ্মাণ্ডের শেষটা ————-যতই ক’র না চেষ্টা ————-পারবে না তবু ————-পৌঁছাতে কভু হয় যদি সেটা গন্তব্য!
-
Looking Back at the Sixties: Tale Told by an Absolute Nobody
Published by Presidency College Alumni Association in Autumn Annual, Vol. XLVII 2018-19 “True, I talk of dreams, Which are the children of an idle brain, Begot of nothing but vain fantasy…” Romeo and Juliet, Act 1, Scene 4 Anyone belonging to my generation, when asked to conjure up his version of the Presidency tale, cannot…
-
ও পথে চোরকাঁটা
সজারুর খোঁচা খেয়ে মোষে কী বা দোষ রাগ যদি পোষে একদা মোষের শিঙে সজারু সে এক বসেছিল — হেসেছিল মোষে ফ্যাক ফ্যাক!
-
গুলবাগিচার বুলবুলিটা
বড়োসড়ো চাকুরের সমস্যা একটাই — থাকলেও গাড়ি বাড়ি, ভরা গোলাপের সারি, বিপ্লবি চমকে, ‘ডি-এ কোথা?’ দমকে, চেয়ারের গদি ছেড়ে, লুকিয়ে ঘাপটি মেরে, ভাঙাচোরা এসি ঘরে, পি-এ’রে পাশেতে করে, নিতে হয় মাঝে মাঝে, টেবিলের তলে ঠাঁই।
-
-
প্রসঙ্গ-শ্রী শম্ভু মিত্র — প্রসঙ্গত-শ্রী উৎপল দত্ত
আজকাল পত্রিকা, শারদ সংখ্যা ১৪১৯। সামান্য সম্পাদিত। শ্ম্ভু মিত্রকে কেবল মাত্র বাংলার মঞ্চ জগতের এক অবিস্মরণীয় প্রতিভা বলে মনে করলে অবশ্যই সেই পরিচয় অসমাপ্ত থেকে যাবে। তাঁর অনন্যসাধারণ অভিনয় ক্ষমতাকে ছাপিয়ে উঠেছিল বাংলা নাটকে যে মৌলিক ধারা তিনি প্রণয়ন করেছিলেন। তাঁর বাচন ভঙ্গী থেকে শুরু করে অভিনয় শৈলী, মঞ্চের উপর তাঁর চলন — সবই ছিল…
-
পটল
মরব এবার মরব রে তাল গাছেতে চড়ব রে — বয়েস হল ছিয়াত্তর কাটলে আমি কীয়াত্তোর? __________ Written in a Nash moment. Photo from ভুশণ্ডীর মাঠে।
-
লাইফ – ফোনুগল্প (অণুগল্প ৬)
— হ্যালো! নারীকণ্ঠ, বিরক্তিপূর্ণ। — হ্যালোও। আমি, একটু ঘাবড়ে। — আচ্ছা, আপনি কী চান ঠিক করে বলুন তো… সকালে একবার জিলিপি খেতে ইচ্ছে করেছিল। রোজই করে। এ ছাড়া আর তো কিছু চাই নি। জিলিপির দোকান আজকাল ফোন করে? কে জানে? সুইগির যুগ। — আজ্ঞে, আজ তো জিলিপি চাই নি। — কী চ্যাংড়ামো করছেন! — তা…
-