Author: dipankardasgupta
-
-
নালিশবুড়ো
পালিশগ্রামে করত নালিশ ক্রুদ্ধ সে এক বৃদ্ধ — বেয়াইনি এই শীত কেন বল করছে না নিষিদ্ধ? সরকারটার নেই দরকার দিস নে ওদের ভোট কভু আর কাঁপতে কাঁপতে নালিশিস্কুলে পালিশগ্রামের বৃদ্ধ।
-
পার্সোনালিটি – ফোনুগল্প (অণুগল্প ৫)
আমাকে কেউ ফোন টোন করে না। তাই আমিও করি না। কিন্তু মাসের শেষে ফোনের বিল দিই। কেন কে জানে? বিমর্ষ লাগে। মাঝে মধ্যে অবশ্য ফোন বেজে উঠে হর্ষ জাগায়। আমি উৎসাহে লাফিয়ে উঠি। –হ্যালোওওও। অপর দিক থেকে পুরুষ বা নারী কণ্ঠ শোনা যায়। — কে কানাই ড্রাইভার? কাল আসবি বলে এলি না কেন? বুঝি এ…
-
পিলু বারোয়াঁ
বংশী বাদন বলেন — বাঁশিকা প্রয়োজন কী রে আছে তো নাশিকা হাঁচির উপরে হাঁচিকা আমার শোনাবে খেয়াল, ধ্রুপদ, ধামার — খরচা বাঁচাব, কিনব না আমি বাঁশিকা। _______________ Inspired by ÉDOUARD — Ogden Nash
-
শৈত্য ভাবনা
কেউ কি ভেবেছ দেখে কোনোদিনও তোমরা? পোষ-মাঘে কেন থাকে রুগীগুলো গোমড়া? হয়তো বা ঠাণ্ডায় ডাক্তারি ডাণ্ডায় থাকে না রুগীরা কেউ হোমরা কী চোমরা।
-
-
-
-
পাঁঠা।
ওরে পাঁঠা তোর কোর্মা, চপ, কাটলেট, দোরমা, খাওয়ালি রে কত এ জীবন ভরে, ঋণ শোধ তোর করি যে কী করে, স্বপ্নেও ভেবে পাই না! হৃদয়টা তোর হলেও বিশাল, ভাবি আমি তবু সকাল বিকাল, মগজটা তোর ফাঁকাই বোধহয়, যত দেখি তোরে তাই জাগে ভয়, তুই হতে আমি চাই না। ____ Inspired by The Pig — Ogden…
-
খাওয়া দাওয়া
সস্ত্রীক জঙ্গলে শ্রীযুক্ত নাগ গেছিলেন – হায় সেথা খেল তাঁরে বাঘ। বাঘেরও ঘরেতে ছিল বাঘের বাঘিনি সে বেচারা পেল শুধু নাগের নাগিনি। _____ Inspired by The Lion – Ogden Nash