Author: dipankardasgupta
-
জ্যামিতি
ছাত্রের মুণ্ডুটা ভেবে নিয়ে নারকেলজ্যামিতির কেলাসেতে সীতারাম সরখেলমারলেন গাঁট্টা অন্তত ষাটটামুণ্ডুটা ভেঙে হলও দুটো সেমি-সার্কেল।
-
কেডার
লম্ফায় ক্যাঙারু ঝম্পায় তারে দেখে রাশি রাশি ব্যাঙারু। ____ Inspired by Ogden Nash, Sukumar Ray.
-
-
-
রহস্য।
শক্ত, ওহে শক্ত বোঝাতে পার কি অকারণে কেন এত লোকে তব ভক্ত? শক্তি, ওগো শক্তি কেটে গেল মোর সারাটা জীবন তোমারে করে অভক্তি।
-
ভাবনা
শোন ওরে ভোর বল রোজই তোর কেন আসা চাই — চাই রে চাই? চলে গেলে রাত বড় উৎপাত কোথায় লুকাব ভেবে না পাই।
-
-
-
লেখাপড়া
গোধা তোরে গাধা ভেবে কোনও পাপ করি নি রে, দিস নে কো অভিশাপ ছিলেন বৃদ্ধ এক মানী জ্ঞানী গোধা ও গাধা যে নয় একই প্রাণী শেখা এই সত্যটা তাঁরই কাছে যদিও ধারণা ভুল বহু আছে ছাপানো অক্ষরেতে হেথা হোথা সে ব্যাপারে মোর দোষ বল কোথা? ও-কার আ-কার হলে কত দুখো হয় তোর বোঝে কটা পোড়ামুখো?…