Author: dipankardasgupta
-
-
দুঃখ
ভাগ্নে রে ভাগ্নে কত দুখে কাঁপে বুক ভাগ নে রে, ভাগ নে। ___________ Style inspired by Ogden Nash.
-
যুগলবন্দি
© ছবি – অমল সান্যাল সুয্যি সেদিন যাচ্ছে ডুবে, চাঁদটি উঁকি মারছে পুবে, ফুটছে তারা … এমনি সময়, আসল কানে, বুজরুকি নয়, টিকটিকি আর আরশোলাতে বাক্যালাপ। মুণ্ডু মাথা নেই কোনও তার, বাজছে কানে তবুও বেকার, সুর ভরা সেই অচিন বেসুর, সকাল বিকেল রাত্রি দুপুর, পণ্ড করে…
-
-
-
স্যঁও পাও-লো
How to pronounce Sao Paulo -কোথা যাস লো? – স্যঁও পাও-লো -সেটা বাবা কোথা? -হবে হেথা হোথা -কেমনেতে যাবি? -খেতে খেতে খাবি -সেথা থাকে কারা -এরা ওরা তারা -যাস নে সেখানে -তুই যে এখানে !
-
-
ম্যাডাগ্যাস্ কার?
ম্যাডাগ্যাস্ কার ? কী জানি ভাই রে শুধু এটা জানি নয় সে তোমার নয় সে আমার নয় সে ভবেশ কাকার — ম্যাডাগ্যাস্’কার হলেও হবে বা শুধু ম্যাডাগ্যাস্’কা-র !
-
ভুল
ভর্তি সবই ভুলে গোবর এবং গুলে বল গুরু তুই কাটলি কোথা চড়িয়ে আমায় শূলে? বুঝিয়ে দে রে গুরু কোনখান শেষ শুরু ঠিক বেঠিকের গোলকধাঁধা কাঁপায় দুরুদুরু।
-