Author: dipankardasgupta
-
ভ্রমণ বৃত্তান্ত
থিরুবনন্তপু————————-রম্, বড্ড সে দেখি দূ——————————————-রম্। _____ Inspired by Ogden Nash.
-
ওপর তলার ওরা
উপরে থাকেন যাঁরা বাজিয়ে কাড়া নাকাড়া ঘোড়া চড়ে যান চান ঘরে। হলে প্রেম অভিমান ডেকে বোমারু বিমান কাঁপান মেদিনী থরোথরে। সাইকেল চালিয়ে ঘরে ঘরে পালিয়ে মাঝরাতে চলে লুকোচুরি। হাসেন পাগল-পারা উপরে থাকেন যাঁরা নিজেদেরই দিয়ে সুরসুরি। ________ Inspired by The People Upstairs — Ogden Nash
-
-
ঠিকাছে – ফোনুগল্প (অনুগল্প-৪)
১২১ টিপে মানব বাবু কিছুক্ষণ অপেক্ষা করে এয়ারটেলের গান শুনলেন। তারপর ওপার থেকে ভেসে এলো এক নারীকণ্ঠ। ইংরেজিতে জানাল – যদি মানব বাবু ইংরেজিই চালিয়ে যেতে চান তবে যেন ১ নং বোতাম টেপেন। বাংলার জন্য ২, হিন্দীর জন্য ৩ ইত্যাদি। প্রায় কিছু না ভেবেই মানব বাবু ২ টিপে দিলেন। তারপর আবারও কিছুক্ষণ সঙ্গীত বিরতি। শেষে…
-
নিশীথে
বেহালাতে রামগতি সাহা একা কেন কে বা জানে তাহা— বসে বসে বিছানাতে হাসে হা হা মাঝরাতে বেহালাতে হাসে হা হা রামগতি সাহা।
-
নোবেল
বেচারা অ্যাডাম স্মিথ্ সারাটা জীবন রয়ে গেল আহা নোবেলেতে বঞ্চিৎ ! _________ Style inspired by Ogden Nash.
-
কান্না
মায়াবতী মান্না ধরেছেন কান্না রাশি রাশি রয়েছে তো রান্না– মায়াবতী মান্না কাঁদছেন চান না রান্নার উপরেও বান্না।
-
-
পর্যটক-২
দার এস্ সালাম কালই ভোরে আলাম কীবা ঘোরে, কেন ওরে ভেবে নাহি পালাম! নাহি নাহি পালাম তাই ফিরে আলাম ছেড়ে ছুড়ে বহু দূরে দার এস্ সালাম।
-
টা টা (অণুগল্প ৩)
সন্ধে হব হব। লোকজন কম। রাস্তাটা ক্রস করতে গিয়ে আঁতকে উঠলাম। খালি গায়ে, ছেঁড়া লুঙ্গি পরনে, এক মুখ খোঁচা খোঁচা সাদা দাড়ি ওয়ালা একটা লোক বাসের ওপাশ থেকে হুঙ্কার দিয়ে বেরিয়ে এল। দেখি থান ইট হাতে আমারই দিকে তাক করছে।