Category: Bengali Compositions Inspired by Ogden Nash
-
খোকা, খুকুর কাছে বিনীত আর্জি।
খুকি হও তুমি, হও তুমি খোকা সহজ সরল যুক্তি জানাচ্ছে মোরা দুজনাতে বসে করি একখানা চুক্তি। পাটভাঙা ধুতি পাঞ্জাবি পরা অভ্যর্থিত অতিথি আমি একজন তোমার এ প্রাসাদে এমনই আমার প্রতীতি। তাই বলি মোরে মেঝেতে শুইয়ে বুকে চেপে বসে গল্প শোনাতে বললে কানটি মুলব লাগবে না খুব অল্প। তব সাথে মোর মতান্তরের নেই কোনও শুরু নেইকো…
-
ফুলশয্যা
এক ছিল বুড়ি তার এক ছিল বুড়ো বুড়ো বলে বুড়ি কেন ছুঁড়ি নও পুরো ? বুড়ি কয় নিশা এলে, আমিও তো ডানা মেলে, খাই প্রেমে হাবুডুবু, হলে বুড়ো ছুঁড়ো। ______ Style inspired by Ogden Nash.
-
ও পথে চোরকাঁটা
সজারুর খোঁচা খেয়ে মোষে কী বা দোষ রাগ যদি পোষে একদা মোষের শিঙে সজারু সে এক বসেছিল — হেসেছিল মোষে ফ্যাক ফ্যাক!
-
গুলবাগিচার বুলবুলিটা
বড়োসড়ো চাকুরের সমস্যা একটাই — থাকলেও গাড়ি বাড়ি, ভরা গোলাপের সারি, বিপ্লবি চমকে, ‘ডি-এ কোথা?’ দমকে, চেয়ারের গদি ছেড়ে, লুকিয়ে ঘাপটি মেরে, ভাঙাচোরা এসি ঘরে, পি-এ’রে পাশেতে করে, নিতে হয় মাঝে মাঝে, টেবিলের তলে ঠাঁই।
-
পটল
মরব এবার মরব রে তাল গাছেতে চড়ব রে — বয়েস হল ছিয়াত্তর কাটলে আমি কীয়াত্তোর? __________ Written in a Nash moment. Photo from ভুশণ্ডীর মাঠে।
-
-
পিলু বারোয়াঁ
বংশী বাদন বলেন — বাঁশিকা প্রয়োজন কী রে আছে তো নাশিকা হাঁচির উপরে হাঁচিকা আমার শোনাবে খেয়াল, ধ্রুপদ, ধামার — খরচা বাঁচাব, কিনব না আমি বাঁশিকা। _______________ Inspired by ÉDOUARD — Ogden Nash
-
-
-
পাঁঠা।
ওরে পাঁঠা তোর কোর্মা, চপ, কাটলেট, দোরমা, খাওয়ালি রে কত এ জীবন ভরে, ঋণ শোধ তোর করি যে কী করে, স্বপ্নেও ভেবে পাই না! হৃদয়টা তোর হলেও বিশাল, ভাবি আমি তবু সকাল বিকাল, মগজটা তোর ফাঁকাই বোধহয়, যত দেখি তোরে তাই জাগে ভয়, তুই হতে আমি চাই না। ____ Inspired by The Pig — Ogden…