Category: Bengali Compositions Inspired by Ogden Nash
-
খাওয়া দাওয়া
সস্ত্রীক জঙ্গলে শ্রীযুক্ত নাগ গেছিলেন – হায় সেথা খেল তাঁরে বাঘ। বাঘেরও ঘরেতে ছিল বাঘের বাঘিনি সে বেচারা পেল শুধু নাগের নাগিনি। _____ Inspired by The Lion – Ogden Nash
-
সুরাসুর
একটু আধটু সুরাপান ভাল ধারণাটা ছিল কালও কিন্তু একা একা বসে মদ্যপানে সুখ নাই তাই জনি ওয়াকার হাতে সাঁঝের আড্ডা দিতে গেলাম তার বাড়ি দোতলার খোলা মেলা টানা বারান্দায় আহ্লাদে ভারি মনে কত ছিল আশা বোঝাবার মত কোথা মোর ভাষা হাসি হাসি মুখে সে জানাল জমবে মৌতাতও কৃপা করেছেন বৌ-তাত সকালেই চলে গেছে সবাই বজবজ…
-
-
কেডার
লম্ফায় ক্যাঙারু ঝম্পায় তারে দেখে রাশি রাশি ব্যাঙারু। ____ Inspired by Ogden Nash, Sukumar Ray.
-
-
লেখাপড়া
গোধা তোরে গাধা ভেবে কোনও পাপ করি নি রে, দিস নে কো অভিশাপ ছিলেন বৃদ্ধ এক মানী জ্ঞানী গোধা ও গাধা যে নয় একই প্রাণী শেখা এই সত্যটা তাঁরই কাছে যদিও ধারণা ভুল বহু আছে ছাপানো অক্ষরেতে হেথা হোথা সে ব্যাপারে মোর দোষ বল কোথা? ও-কার আ-কার হলে কত দুখো হয় তোর বোঝে কটা পোড়ামুখো?…
-
-
দুঃখ
ভাগ্নে রে ভাগ্নে কত দুখে কাঁপে বুক ভাগ নে রে, ভাগ নে। ___________ Style inspired by Ogden Nash.
-
ম্যাডাগ্যাস্ কার?
ম্যাডাগ্যাস্ কার ? কী জানি ভাই রে শুধু এটা জানি নয় সে তোমার নয় সে আমার নয় সে ভবেশ কাকার — ম্যাডাগ্যাস্’কার হলেও হবে বা শুধু ম্যাডাগ্যাস্’কা-র !
-
ভ্রমণ বৃত্তান্ত
থিরুবনন্তপু————————-রম্, বড্ড সে দেখি দূ——————————————-রম্। _____ Inspired by Ogden Nash.