Category: Bengali Compositions Inspired by Ogden Nash
-
ওপর তলার ওরা
উপরে থাকেন যাঁরা বাজিয়ে কাড়া নাকাড়া ঘোড়া চড়ে যান চান ঘরে। হলে প্রেম অভিমান ডেকে বোমারু বিমান কাঁপান মেদিনী থরোথরে। সাইকেল চালিয়ে ঘরে ঘরে পালিয়ে মাঝরাতে চলে লুকোচুরি। হাসেন পাগল-পারা উপরে থাকেন যাঁরা নিজেদেরই দিয়ে সুরসুরি। ________ Inspired by The People Upstairs — Ogden Nash
-
-
নোবেল
বেচারা অ্যাডাম স্মিথ্ সারাটা জীবন রয়ে গেল আহা নোবেলেতে বঞ্চিৎ ! _________ Style inspired by Ogden Nash.
-
পর্যটক-২
দার এস্ সালাম কালই ভোরে আলাম কীবা ঘোরে, কেন ওরে ভেবে নাহি পালাম! নাহি নাহি পালাম তাই ফিরে আলাম ছেড়ে ছুড়ে বহু দূরে দার এস্ সালাম।
-
বচন ভাবনা
শুনলাম ক্যাকটাই সবই নাকি ক্যাকটাস, তবে কি রে শুচিবাই রাশি রাশি শুচিবাস? _____ Inspired by Ogden Nash.
-
-
খোঁজাখুঁজি
দিল্লিতে যানজট? পালা তবে সোনি-পট। কোথা ওরে সোনি-পট? যত মট, তত পট! _______ Inspired by Ogden Nash.
-
জবাব
বাঘে যদি করে চেঁচামেচি দিস্’নে জবাব মিচামেচি। _____________ Inspired by Ogden Nash — The Panther
-
হেসে খেলে
হেসে খেলে ওড়ে আহা চামচিকা দেখে আমি মরি খেয়ে ভ্যাবাচিকা! __________ Inspired by Ogden Nash.
-