Category: Bengali Compositions
-
খোঁজ — লিমেরিক
বীণাপাণী লাহা কী বা চান তাহা রোদ্দুরে ঘুরে রোজ কাটালেন করে খোঁজ সারাটা জীবন আহা বীণাপাণী লাহা।
-
-
অনুপমা – ফোনুগল্প (অণুগল্প ২)
কণ্ঠস্বর বলছে মেয়েটার বয়স খুব বেশি হলে পঁচিশ। কেমন দেখতে কে জানে।ছিপছিপে লম্বা গড়ন? নাকি বেঁটে মোটা, গোলগাল।
-
ওরা-তারা
এ পাড়ার ওরা ছিল মুখচোরা ও পাড়ার তারা দিত মুখনাড়া। একদিন উঠে ভোরে খাঁড়া হাতে ঘোড়া চড়ে এ পাড়ার ওরা তাড়া করে গেল ওপাড়া। তাড়া খেয়ে তারা ভয়ে ভেবে সারা যাই কোথা এলে ওরা শিখিনি যে ওড়া। ______________________________ Style inspired by Ogden Nash.
-
-
-
-
ঠিকানা
কেষ্টপুরে রাত দুপুরে সে এক আজব বুড়ি ডাণ্ডা হাতে দাঁড়িয়ে ছাতে চেঁচায় ওরে চুরি ঠিকানাটাই হয়ে গেল মোর নেই কোনও হুঁশ পুলিশগুলোর তারস্বরে চেঁচায় ছাতে কেষ্টপুরের বুড়ি।
-
-
না!
হাসি পেলে হেস না কাশি এলে কেশ না পাক যত ভালবাসা কিছুতেই বেস না। তাড়াহুড়ো কোর না মরলেও মর না মিছিমিছি আকাশেতে চাঁদ তুমি ধর না। আলো অত জ্বেল না মাঠে নেমে খেল না পাখি সেজে গাছে চড়ে ডানা টানা মেল না। চান ঘরে না’বে না গানও সেথা গাবে না সবচেয়ে বড় কথা খিদে পেলে…