Category: OTHER COMPOSITIONS
-
-
-
গোমাড়া মন
মন ভোমরা আজকে কেন গোমড়া রে, বলতে পার কেউ আছ কি তোমরা রে? সকাল থেকেই আকাশ আধার ঘুটঘুটে বেড়াল ছানা চারটে বসে ফুটফুটে। অবাক হয়ে শুনছে ছাতের এক কোণে টিকটিকিটা ঝিমিয়ে বসে এক মনে বলছে তোরা আজকে ইঁদুর খা’সনে আর আরশোলাটাও বাঁচলে ক্ষতি নেই আমার দিনটা তোরা হা হুতাশেই রাখ ভরে আজ সকালে গোমড়া হয়েই…
-
প্রেম
শুনেছ কী বলে গেল সীতানাথ গুপ্ত? তারও নাকি এককালে ছিল বুকে সুপ্ত — উষ্ণ প্রেমের ধারা অবাধ্য দিশাহারা হাফসোল খেয়ে আজ সবই অবলুপ্ত।
-
জ্যামিতি
ছাত্রের মুণ্ডুটা ভেবে নিয়ে নারকেলজ্যামিতির কেলাসেতে সীতারাম সরখেলমারলেন গাঁট্টা অন্তত ষাটটামুণ্ডুটা ভেঙে হলও দুটো সেমি-সার্কেল।
-
কেডার
লম্ফায় ক্যাঙারু ঝম্পায় তারে দেখে রাশি রাশি ব্যাঙারু। ____ Inspired by Ogden Nash, Sukumar Ray.
-
-
-
রহস্য।
শক্ত, ওহে শক্ত বোঝাতে পার কি অকারণে কেন এত লোকে তব ভক্ত? শক্তি, ওগো শক্তি কেটে গেল মোর সারাটা জীবন তোমারে করে অভক্তি।