Category: OTHER COMPOSITIONS
-
কান্না
মায়াবতী মান্না ধরেছেন কান্না রাশি রাশি রয়েছে তো রান্না– মায়াবতী মান্না কাঁদছেন চান না রান্নার উপরেও বান্না।
-
-
পর্যটক-২
দার এস্ সালাম কালই ভোরে আলাম কীবা ঘোরে, কেন ওরে ভেবে নাহি পালাম! নাহি নাহি পালাম তাই ফিরে আলাম ছেড়ে ছুড়ে বহু দূরে দার এস্ সালাম।
-
টা টা (অণুগল্প ৩)
সন্ধে হব হব। লোকজন কম। রাস্তাটা ক্রস করতে গিয়ে আঁতকে উঠলাম। খালি গায়ে, ছেঁড়া লুঙ্গি পরনে, এক মুখ খোঁচা খোঁচা সাদা দাড়ি ওয়ালা একটা লোক বাসের ওপাশ থেকে হুঙ্কার দিয়ে বেরিয়ে এল। দেখি থান ইট হাতে আমারই দিকে তাক করছে।
-
বচন ভাবনা
শুনলাম ক্যাকটাই সবই নাকি ক্যাকটাস, তবে কি রে শুচিবাই রাশি রাশি শুচিবাস? _____ Inspired by Ogden Nash.
-
-
-
খোঁজাখুঁজি
দিল্লিতে যানজট? পালা তবে সোনি-পট। কোথা ওরে সোনি-পট? যত মট, তত পট! _______ Inspired by Ogden Nash.
-
জবাব
বাঘে যদি করে চেঁচামেচি দিস্’নে জবাব মিচামেচি। _____________ Inspired by Ogden Nash — The Panther
-
হেসে খেলে
হেসে খেলে ওড়ে আহা চামচিকা দেখে আমি মরি খেয়ে ভ্যাবাচিকা! __________ Inspired by Ogden Nash.