Category: Rhymes and Poems
-
বেহালা
শ্যামাদাস লাহা কয় রোজ দুত্তোর দিয়ে যা দিয়ে যা আহা সহজ উত্তর বেহালা সে সুরে আর বাজছে না কী বা তার কারণটা — শ্যামা কয় রোজ দুত্তোর
-
অক্কা
গড়িয়াতে বেচারাম বিশ্বাস ভোরে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিত সে — বেমক্কা পেয়ে গেল অক্কা গড়িয়াতে বেচারাম বিশ্বাস
-
পইদ্য
প্রেসক্রিপশনে বাঁধি পইদ্যপথে পথে হরনাথ বৈদ্য ঘুরে বলে ওরে ওরে যেতে তো হবেই তোরে তাই বলি সাথে নে’ যা পইদ্য
-
প্রেমিকের হারানো প্রেমের শোক – Based on “The Lover mourns for the Loss of Love” by W.B. Yeats
শুভ্র ললাট, স্থির করতল, মেঘলা কেশের রাশি, …
-
লোকটি স্বর্গের বস্ত্র চায় – Based on “He Wishes for the Cloths of Heaven” by W. B. Yeats
অমরাবতীর সূচিশিল্পিত বস্ত্র থাকলে মম, …
-
যবে হবে তুমি পলিত প্রবীণা — Based on “When You Are Old” by W.B. Yeats
যবে হবে তুমি পলিত প্রবীণা, ডাকবে তন্দ্রা গভীর …
-
-
-
-
হাবিজাবি ১ — দ্বিপদী
আশি । যদিও বয়স ছুঁই ছুঁই করে আশি কাতুকুতু দিলে হি হি করে তবু হাসি। দুর্ভাগা। শোনা গেল এ জগতে যারা বাঘা বাঘাসকলেই বলে তারা অতি দুর্ভাগা। অদ্ভুত । মরেও পারে নি হতে ভূতভূতোটা জন্মাবধি অদ্ভুত। উপেন। উপেন বাবুর একটাই ছিল রাগে শোকে ভরা মন্তব্যহায় কোনোদিন জানলনা ওরে কেউ কোথা কার গন্তব্য।