Category: Rhymes and Poems
-
চিরিমিরি
চল ভাই চল যাই চিরিমিরি– সেইখানে করে আসি কিড়িমিড়ি। কিড়িমিড়ি কী রে বাবা? কেমনে জানবি হাবা? নাই যদি যাস তুই চিরিমিরি?
-
কুম্ভীলক
বলেছেন ট্রাম্প, কেটে পড় বাবা তুমি, যেদিকে দুচোখ নিয়ে যাবে সেথা যাও। এদিকে হেথা যে ধূ ধূ করে মোদীভূমি, …
-
কাকি
।।। কাকি।।। কাঠফাটা রোদ্দুর কণ্ঠেতে ভরপুর কেন ডাকে কাক একা বৃথা কা কা কা? এসেছে কি ফিরে কাকি? দেয় নি তাহলে ফাঁকি তারও বুক করেছে কি এত খাঁ খাঁ খাঁ? আয় কাকি, আয় কাকি স্বপন থাকলে বাকি ভিন গাছে বৃথা খুঁজে পাবি না না না ! তৃষায় ব্যাকুল কাক ডাকে, কাকি নির্বাক, শুধালে বাসার খোঁজ …
-
-
নিবুপিসি
বল রোজ অবেলাতে, রোদে ঘেমে নেড়া ছাতে, নিবুপিসি কেন চাখে বিলিতি বেগুন? চাঁটি মেরে তবলাতে, আহ্লাদে মাঝরাতে, নিবুপিসি কেন ভাঁজে মুলতানী ধুন? ঘনঘোর বরষাতে, ভিজে ভিজে ফুটপাতে, নিবুপিসি মাখে কেন সীতাভোগে নুন? ফিরি করে আমতাতে, মুড়ে মুড়ে রাংতাতে, নিবুপিসি কেন হেঁকে, “টাটকা উকুন”? পাড়া থেকে বেপাড়াতে, পেতল আঁটা লাঠি হাতে, নিবুপিসি কেন ছোটে মুখ করে…
-
বারাসত — ডালটনগন্’জো
গোপীনাথ দাস — তার বারাসতে বাস ইস্টিশানে বসে কাঁদে বারো মাস বলে ওরে হেসে হেসে পেট ফেটে মরি শেষে কেঁদে ভেসে বারাসতে গোপীনাথ দাস। হরিপদ ভঞ্জ! ডালটনগন্’জো যেত রোজ নিত খোঁজ ডাক ছেড়ে, “বল কে রে — হরিপদ ভঞ্জ?”
-
সীতারাম-মধুশ্রী-শ্যামাদাস
জ্যামিতি পড়াতে গিয়ে সীতারাম সরখেল ছাত্রের মুণ্ড-ুটা ভেবে নিয়ে ন’রকেল অন্তত ষাটটা মারলেন গাঁট্টা মুণ্ড-ুটা ভেঙে হোল দুটো সেমি স’রকেল। ওয়াল ম্যাপ ঘাড়ে করে মধুশ্রী দাস ভূগোল পড়াতে যান, বারোটায় ক্লাস। ম্যাপে ছিল আরশোলা তেড়ে এলো, যেই খোলা, মধুশ্রী এক লাফে খাইবার পাস। শ্যামাদাস মাষ্টার অতীব নমস্য গাধা…
-
জন্মদিন
মিষ্টি নূপুর, শীতের দুপুর, শোনায় ঝরা পাতা আবার প্রাণে, ফিরিয়ে আনে, হারানো কলকাতা এম্ সি স্যারের, অঙ্ক ক্লাসের, কাঁটা দিয়ে ঘেরা তারে হোঁচট খেয়ে, যাই লাফিয়ে, কলেজটার ওপারে প্রক্সি দিল, সেইটা ছিল, বোধহয় শুক্রবার চিত্রভানু, কিংবা কানু, হয়তো বা কহ্লার ঘুরতে ঘুরতে, উড়তে উড়তে, বাস স্টপেজের ধারে পৌঁছে দেখি, তুমিও একী, সেইখানেতেই আরে রৌদ্রে নেয়ে,…