Category: Rhymes and Poems
-
-
ঠিকানা
কেষ্টপুরে রাত দুপুরে সে এক আজব বুড়ি ডাণ্ডা হাতে দাঁড়িয়ে ছাতে চেঁচায় ওরে চুরি ঠিকানাটাই হয়ে গেল মোর নেই কোনও হুঁশ পুলিশগুলোর তারস্বরে চেঁচায় ছাতে কেষ্টপুরের বুড়ি।
-
-
না!
হাসি পেলে হেস না কাশি এলে কেশ না পাক যত ভালবাসা কিছুতেই বেস না। তাড়াহুড়ো কোর না মরলেও মর না মিছিমিছি আকাশেতে চাঁদ তুমি ধর না। আলো অত জ্বেল না মাঠে নেমে খেল না পাখি সেজে গাছে চড়ে ডানা টানা মেল না। চান ঘরে না’বে না গানও সেথা গাবে না সবচেয়ে বড় কথা খিদে পেলে…
-
মালদার — লিমেরিক
অনেক দেখেছি খুঁজে মালদার মালদার বললেন কাল এসে হরিপদ হালদার — একটিও নেই ওরে কেমনে বোঝাই তোরে মালদার হারা কত ব্যথা বুকে মালদার।
-
তারাদাস
ঘুম থেকে উঠে আজ তারাদাস চট করে ভাড়া করে মিনিবাস ছুটলেন বেইজিঙে মণ মণ চিনে ঝিঙে কিনলেন মিনিবাসে, বসে তারাদাস।
-
কালনাতে কাল না
যদু বাবু ঘুরে ঘুরে, ঘুরে কালনা বললেন, আহা শোন, গতকাল না গেছিলাম কালনা আজ ছেড়ে, কাল না ফের আমি এ নিয়মে যাব কালনা।
-
স্ক্যান্ডেল
রোজ ভোরে ট্রেনে চড়ে যান ব্যান্ডেল ডান পায়ে বুট জুতো বাঁয়ে স্যান্ডেল ঘোষ কাকু — হেঁকে কন্ এ রীতি আছে লেবাননে স্ক্যান্ডেল শুধু বলে — এরে ব্যান্ডেল !
-
-
জনা কুড়ি
গত রাত্রে মম গাত্রে ডানা মেলে কারা দিয়ে গেল যেন সুড়সুড়ি — অতি মনোলোভা আনা পাভলোভা — সম — তারা ছিল রূপে গুণেতেও, জনা কুড়ি।