Category: Rhymes and Poems
-
স্যঁও পাও-লো
How to pronounce Sao Paulo -কোথা যাস লো? – স্যঁও পাও-লো -সেটা বাবা কোথা? -হবে হেথা হোথা -কেমনেতে যাবি? -খেতে খেতে খাবি -সেথা থাকে কারা -এরা ওরা তারা -যাস নে সেখানে -তুই যে এখানে !
-
-
ভুল
ভর্তি সবই ভুলে গোবর এবং গুলে বল গুরু তুই কাটলি কোথা চড়িয়ে আমায় শূলে? বুঝিয়ে দে রে গুরু কোনখান শেষ শুরু ঠিক বেঠিকের গোলকধাঁধা কাঁপায় দুরুদুরু।
-
-
নিশীথে
বেহালাতে রামগতি সাহা একা কেন কে বা জানে তাহা— বসে বসে বিছানাতে হাসে হা হা মাঝরাতে বেহালাতে হাসে হা হা রামগতি সাহা।
-
কান্না
মায়াবতী মান্না ধরেছেন কান্না রাশি রাশি রয়েছে তো রান্না– মায়াবতী মান্না কাঁদছেন চান না রান্নার উপরেও বান্না।
-
-
-
রাগ
রামনিধি লোধ বাস করে নাগপুরে হলে ক্রোধ থেকে থেকে ওড়ে জ্বলে পুড়ে নামলে বৃষ্টি তবে ফের নেমে এসে ভবে রাগ পুরে রামনিধি ফোঁসে নাগপুরে।
-
খোঁজ — লিমেরিক
বীণাপাণী লাহা কী বা চান তাহা রোদ্দুরে ঘুরে রোজ কাটালেন করে খোঁজ সারাটা জীবন আহা বীণাপাণী লাহা।