Category: Rhymes and Poems
-
ও পথে চোরকাঁটা
সজারুর খোঁচা খেয়ে মোষে কী বা দোষ রাগ যদি পোষে একদা মোষের শিঙে সজারু সে এক বসেছিল — হেসেছিল মোষে ফ্যাক ফ্যাক!
-
-
-
নালিশবুড়ো
পালিশগ্রামে করত নালিশ ক্রুদ্ধ সে এক বৃদ্ধ — বেয়াইনি এই শীত কেন বল করছে না নিষিদ্ধ? সরকারটার নেই দরকার দিস নে ওদের ভোট কভু আর কাঁপতে কাঁপতে নালিশিস্কুলে পালিশগ্রামের বৃদ্ধ।
-
শৈত্য ভাবনা
কেউ কি ভেবেছ দেখে কোনোদিনও তোমরা? পোষ-মাঘে কেন থাকে রুগীগুলো গোমড়া? হয়তো বা ঠাণ্ডায় ডাক্তারি ডাণ্ডায় থাকে না রুগীরা কেউ হোমরা কী চোমরা।
-
-
অজগর
ওহে অজগর সুখে বাঁচো পেট ভরে শুধু তুমি যেন চেও না চাখতে মোরে। তোমারেও আমি চাবো না গিলতে কভু, ভুল করে যদি গিলতেও যাই, তবু– সন্দেহ হয় লেজা থেকে তব মুড়ো উদরেতে মোর জায়গা পাবে না পুরো। তবে এও বলি, জানবার আহ্লাদ হয় মাঝে মাঝে, কেমনটা তব স্বাদ? থাকে যদি বাপু এ ব্যাপারে কিছু জানা,…
-
হাফ ইয়ারলি।
চাইবাসা এসে যাও কার বাসা? মশা কার খোঁজে মসাগ্রাম? উকিলেরহাটে কে কার উকিল? নামখানা কার দেয়া নাম?
-
চিঠি।
একটা পোস্টকার্ড এসেছিল। তাতে কারও হাতে আঁকা গাছের ছবি। ছবিটা একটু ঝাপসা করে দিলাম, কারণ সঙ্গের চিঠিটা ব্যক্তিগত। চিঠির জবাবটা পড়ায় বাধা নেই। জবাবের তারিখ ৩০ শে জানুয়ারি, ১৯৮৭। যিনি ছবিটা এঁকেছিলেন, তিনি আর ইহজগতে নেই। ___________ ওগো বিপ্রাণী ছবি চিঠিখানি এসেছে মাসের সত্’রো যায় না সে বলা এমনি উতলা হয়েছি পড়ে সে পত্র। সাধ…
-