Category: Rhymes and Poems
-
আত্মজিজ্ঞাসা
সুধাকর ঢালি কেঁদে কেটে কালই বলে গেল আমি ওরে, সত্যিই আমি তো রে? কেঁদে কেটে হাউ হাউ সুধাকর ঢালি।
-
বোশেখি নৃত্য
কেউ করে ফিসফিস ভোট দিস ভোট দিস কেউ করে ফিসফাস কিছুই করবিনাশ। কেউ বলে ফাঁসাব কেউ বলে হাঁচাব কেউ বলে জনে জনে নির্বাচনাচাব। নির্বাচনাচাতে বুথপাতে মাচাতে ফন্দ পেতেছে নানা দেশটাকে বাঁচাতে।
-
বাতাসপুর
বাতাসপুরে যায় না বাতাস পাওয়া বাতাসপুরের হয়েছে বাতাস হাওয়া হয়তো বাতাস হাওয়ায় চড়ে উড়ে বাতাসপুরেই লুকিয়ে মরে ঘুরে।।
-
খোকা, খুকুর কাছে বিনীত আর্জি।
খুকি হও তুমি, হও তুমি খোকা সহজ সরল যুক্তি জানাচ্ছে মোরা দুজনাতে বসে করি একখানা চুক্তি। পাটভাঙা ধুতি পাঞ্জাবি পরা অভ্যর্থিত অতিথি আমি একজন তোমার এ প্রাসাদে এমনই আমার প্রতীতি। তাই বলি মোরে মেঝেতে শুইয়ে বুকে চেপে বসে গল্প শোনাতে বললে কানটি মুলব লাগবে না খুব অল্প। তব সাথে মোর মতান্তরের নেই কোনও শুরু নেইকো…
-
নেড়া যায় না টাকতলাতে
নেড়া হতে পার তুমি আরবার এটাই তো নাপিতের কারবার টাক যদি পড়ে ভাই নিস্তার নাই নাই পারবে না হতে টেকো বারবার।
-
ঘরকন্না
ওসাকাতে থাকে বুড়ো পিচবোর্ড বাক্সে রাতভর কাতরিয়ে দেয় শুধু ডাক সে — গিন্নি গো হেথা এসে পার না কি ভালবেসে থাকতে এ ফুটপাতে পিচবোর্ড বাক্সে। _______ স্বচক্ষে দেখা জাপানের গৃহহীন বৃদ্ধদের স্মৃতিকথা।
-
পণ্ডশ্রম
ছোট্ট একটা মন্তব্য ————-ব্রহ্মাণ্ডের শেষটা ————-যতই ক’র না চেষ্টা ————-পারবে না তবু ————-পৌঁছাতে কভু হয় যদি সেটা গন্তব্য!
-
ও পথে চোরকাঁটা
সজারুর খোঁচা খেয়ে মোষে কী বা দোষ রাগ যদি পোষে একদা মোষের শিঙে সজারু সে এক বসেছিল — হেসেছিল মোষে ফ্যাক ফ্যাক!
-
-